মোঃ নূরুল ইসলাম বুলবুল
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
মোঃ নূরুল ইসলাম বুলবুল
মোঃ নূরুল ইসলাম বুলবুল
No Result
View All Result

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মানববন্ধন

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করার দাবি - মহিলা জামায়াতের

মার্চ ২২, ২০২৫
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মানববন্ধন
Share on FacebookShare on Twitter
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক নারী-শিশু, কিশোর-কিশোরী হত্যার দায়ে জাতিসংঘ কর্তৃক ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী সাঈদা রুম্মান বলেন, পৃথিবীর সকল ধর্মের সকল দেশের নাগরিকদের সমান দৃষ্টিতে দেখতে হবে। সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত হলে জাতিসংঘ অনেকটা নিরব দর্শকের ভূমিকা পালন করে। অথচ বিশ্ব নেতারা মুসলিম সম্প্রদায়ের উপর নিজেদের দোষ চাপিয়ে দিচ্ছে। সারা বিশ্বে মুসলিম নেতাদের হাতে কোন অমুসলিম নির্যাতিত না হলেও অমুসলিম নেতাদের হাতে মুসলিমদের রক্ত লেগে আছে। ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আকসা দখল করে ফিলিস্তিনি নাগরিকদের নিজ দেশ থেকে উচ্ছেদ করতে সন্ত্রাসী নেতানিয়াহু পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ করেছে। যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে বর্বর হামলা চালিয়ে বেসামরিক নারী-পুরুষ, শিশু-কিশোর-কিশোরীদের হত্যা করেছে। এই গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ ব্যবস্থা গ্রহন না করলে মুসলিম সম্প্রদায় মনে করবে জাতিসংঘের সমর্থনেই মুসলিমদের হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। স্বাধীন ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিলের দাবি জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে ‘যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে’- আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জাতিসংঘের মহাসচিব গত সাপ্তাহে ৪ দিনের সফরে বাংলাদেশে এসে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সাথে আলোচনা করে জেনে গেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠের কোন বিভাজন বা বিভেদ নেই। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। কিন্তু ভারত সরকারের মদদে একটি চক্র বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ ভারতে মুসলিদের পাশবিকভাবে হত্যা করা হচ্ছে। মুসলিমদের স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেওয়া হয় না।
সাঈদা রুম্মান বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে রাষ্ট্রের কাছে সকল নাগরিক সমান। জামায়াতে ইসলামী কোন সন্ত্রাসী, জঙ্গিবাদ, মৌলবাদ সমর্থন করে না। জামায়াতে ইসলামী সকল গণহত্যার বিচার দাবি করছে। প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা লাভের পক্ষে জামায়াতে ইসলামীর সমর্থন রয়েছে। তিনি, বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশ ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে বিশ্ব্যাবপী ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেন। এসময় তিনি অবিলম্বে গাজায় পানি, বিদ্যুৎ, ইন্টারনেট পুনসংযোগ করতে এবং জরুরী খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য তানহা আজমী’র পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী মাহবুবা খাতুন শরীফা বলেন, পৃথিবীর ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরাইল। যুদ্ধ বিরতি চুক্তি লংঘন করে ফিলিস্তিনে বর্বর হামলা চালিয়ে ইসরাইল নিজেদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিশ্বের বুকে পরিচিত করেছে। এই বর্বর হামলার পর বিশ্ব নেতাদের নিরবতা সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ব্যথিত করেছে। শুধু ব্যথিতই নয়, ক্ষোভের সৃষ্টিও হয়েছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরাইলি বর্বর হামলা বন্ধ করতে হবে। এবং গণহত্যার দায়ে ইসরাইলি বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। তিনি বাংলাদেশের জনগণের প্রতি ইসরাইলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।
ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী জান্নাতুল কারীম সুইটি বলেন, কোন সভ্য জাতি গণহত্যা চালাতে পারে না। ইসরাইলি গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে এক অসভ্য সন্ত্রাসী গোষ্ঠী। তিনি অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের জনগণের পক্ষে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের কাছে দাবি জানাতে হবে। সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইলের সাথে শান্তিকামী বাংলাদেশের কোন সম্পর্ক ছিল না। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলের উপর যেই নিষেধাজ্ঞা ছিল সেটি গোপনে প্রত্যাহার করে নিয়েছে। কারণ এক ফ্যাসিবাদ আরেক ফ্যাসিবাদের সাথে সম্পর্ক করে। বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে সুতরাং এক সাপ্তাহের মধ্যে বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলের উপর যেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে।

সাম্প্রতিক

মতিঝিল-শাহজাহানপুর জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি।

ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ অনুষ্ঠিত

দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতৃবৃন্দ

ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কর্তৃক যাকাত ও রমাদান শীর্ষক আলোচনা সভা

ইরানে ন্যক্কারজনক হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রোগীদের হয়রানি বন্ধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এমপি নূরুল ইসলাম বুলবুল।

মো. নূরুল ইসলাম বুলবুল ও ড. শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মনোনীত

৫ এমপিকে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মহানগরীর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল

ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ অনুষ্ঠিত

শহীদ হাদীর অসুস্থ মাকে দেখতে হাসপাতালে মহানগরী আমীর মো. নূরুল ইসলাম বুলবুল

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© মোঃ নূরুল ইসলাম বুলবুল

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© মোঃ নূরুল ইসলাম বুলবুল