বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী জোনের অগ্রসর কর্মী শিক্ষাশিবির শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির।


মহানগরীর মজলিসে শূরা সদস্য ও যাত্রাবাড়ী জোনের সহকারী পরিচালক শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে যাত্রাবাড়ী জোনের সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
