তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার কেন্দ্রীয় ছাত্রসংসদের আয়োজনে “অগ্নিঝরা জুলাই গণ-অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক সেমিনার রবিবার (২ আগস্ট) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমাদের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা।

সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মাদ যাইনুল আবেদীন, গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. নূর নবী মানিক, জামিয়া আরাবিয়া ইসলামিয়া, ঢাকার মুহাদ্দিস মাওলানা আবু তাহের জিহাদী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন।
