বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ-কামরাঙ্গীরচর জোনের অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।


বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

মহানগরীর কর্মপরিষদের সদস্য ও লালবাগ-কামরাঙ্গীরচর জোনের পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে চন্দ্রমল্লিকা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জোন পরিচালক ড. শামীমুল বারী, লালবাগ পশ্চিম থানা আমীর আব্দুল ওহাব, কামরাঙ্গীরচর উত্তর থানা আমীর নাজমুল ইসলাম এবং লালবাগ দক্ষিণ থানা আমীর শহিদুল ইসলাম। কর্মশালার শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা জালাল উদ্দীন।
