মোঃ নূরুল ইসলাম বুলবুল
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
মোঃ নূরুল ইসলাম বুলবুল
মোঃ নূরুল ইসলাম বুলবুল
No Result
View All Result

মিরাজুন্নবী (সা) উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

জানুয়ারি ২৮, ২০২৫
মিরাজুন্নবী (সা) উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter
একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে বলায় ক্ষেপলেন কেন?- খাওয়ার জন্য রেডি বলায় গায়ে জ্বালা না নিয়ে বরং দলকে পরিশুদ্ধ করুন। কারণ আপনারাও বুঝতে পেরেছেন, আপনাদের নেতারা কেউ কেউ খাওয়া শুরু করে দিয়েছে। আবার কেউ কেউ খেতে রেডি হয়ে আছে। সুযোগ বুঝেই কোপ দিবে। এদেরকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করে গণমানুষের দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পরামর্শ থাকবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত মিরাজুন্নবী (সা) উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মজিবুর রহমান আরো বলেন, মিরাজের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ও কর্মে ধারণ করতে হবে। মিরাজের শিক্ষা হচ্ছে মানবজাতির কল্যাণের শিক্ষা। একটি ইসলামী রাষ্ট্রে কী কী আইন চালু করতে হবে এবং কীভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে তা কুরআনের সূরা বনী- ইসরাইলে স্পষ্ট করা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশের ছাত্র-জনতা ‘উই ওয়ান্ট জাস্টিস’- স্লোগান দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে। ফ্যাসিবাদ মুক্ত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মানুষের তৈরি আইনে ন্যায় বিচার হয়নি এবং হবেও না। সুদ প্রসঙ্গে অধ্যাপক মজিবুর রহমান বলেন, সুদ হচ্ছে ধনীকে আরো ধনী করা আর গরীবকে নিঃস্ব করার মাধ্যম। সুদ ব্যবস্থা বহাল রেখে কোনোভাবেই বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। তাই সমাজ থেকে সুদ ব্যবস্থা নির্মূল করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এজন্য সর্বপ্রথম প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ কামাল হোসেন, ড. মুহাম্মদ আব্দুল মান্নান, শামছুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আল্লাহ দুনিয়া সৃষ্টির পর যুগে যুগে নবী-রাসূল পাঠিয়েছেন। সবশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ (সাঃ) কে মহাগ্রন্থ আল-কুরআনের আলোকে সমাজ গঠন ও জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার যাবতীয় নির্দেশনা কুরআনে রয়েছে। কুরআনের আলোকে পৃথিবীর বুকে যত দেশ গোড়া হয়েছে সব দেশেই শান্তি বিদ্যমান। পক্ষান্তরে মানুষের তৈরি আইনে অশান্তির দাবানলে জনগণের জীবন ও ভাগ্য পুড়ে ছাই হচ্ছে। বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য মিরাজের শিক্ষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
এসময় ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মো. আব্দুস সালাম, মহানগরী কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খান, প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন সহ মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক

ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বেলেপুকুর এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জ জেলা সার মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন নূূরুল ইসলাম বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল

নৌ- পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির সাথে সাক্ষাৎ করেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি

শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শারীরিক খোঁজ-খবর নিতে ঢামেকে ছুঁটে গেলেন নূরুল ইসলাম বুলবুল এমপি

ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

ঢাকা-৬ সংসদীয় আসনের ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© মোঃ নূরুল ইসলাম বুলবুল

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© মোঃ নূরুল ইসলাম বুলবুল