মোঃ নূরুল ইসলাম বুলবুল
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
মোঃ নূরুল ইসলাম বুলবুল
মোঃ নূরুল ইসলাম বুলবুল
No Result
View All Result

রাসূলের আদর্শকে ধারণ করে ঐতিহাসিক বিপ্লব সৃষ্টি করতে হবে

নূরুল ইসলাম বুলবুল

মার্চ ১৫, ২০২৩
রাসূলের আদর্শকে ধারণ করে ঐতিহাসিক বিপ্লব সৃষ্টি করতে হবে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ দক্ষিণ থানার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০২৩ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ১৫ মার্চ, বুধবার রাজধানীর হাজারীবাগ এলাকায় আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। থানা আমীর শহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নুর নবী মানিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য হাসান আল বান্না সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশ ও জাতি গঠনে যুবক ও তরুণেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কার্যকর কোনো উদ্যোগ নেই। বরঞ্চ যুবকদের মেধা ও চরিত্র ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়ে আছে। নিজেদের চরিত্রকে হেফাজত করতে যুবকদেরকে রাসূল (সা)-এর জীবনী সম্পর্কে জানতে হবে। তাঁর জীবন চরিত থেকে শিক্ষা নিয়ে যদি কোনো যুবক চলতে পারে তাহলে অবশ্যই সে সফলকাম হবে। রাসূল সা. যুবকদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। মাত্র দশ বছরে তিনি একটি দেশে ইসলামী বিপ্লব সংঘটিত করেছিলেন। রাসূল (সা)-এর সাথীদের অধিকাংশই তরুণ ও যুবক ছিলেন। অতএব মানবতার মুক্তির জন্য রাসূলের আদর্শকে ধারণ করে একটি ঐতিহাসিক বিপ্লব সৃষ্টি করতে আমি যুব সমাজের প্রতি আহ্বান রাখছি।

তিনি আরও বলেন, তরুণ যুবকদেরকে মাঠে এসে খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ দেহ ও মনের অধিকারী হতে হবে। খেলাধূলা ও শরীর চর্চার মাধ্যমে সুস্থ থেকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ইসলামের হুকুম আহকাম পালনে আরও বেশি সক্রিয় থাকতে হবে। তরুণ ও যুবক বয়সের নামাজ ও নেক আমল আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অত্যাধিক প্রিয়। আজ পরিকল্পিতভাবে যুবসমাজের অধিকারকে হরণ করা হয়েছে, তারা তাদের নেতৃত্ব সৃষ্টির উন্মুক্ত পরিবেশ পাচ্ছে না। তাদের উপর জোর করে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব যুবক গত ১৫ বছর যাবৎ জাতীয় ও স্থানীয় নির্বাচনে নিজের ভোট বা সমর্থন দেওয়ার সুযোগ পায়নি। গণতন্ত্রের বয়ান দিয়ে জনগণের মতপ্রকাশের পথ বন্ধ করে রেখেছে এই অবৈধ রাতের ভোটে নির্বাচিত সরকার। ফলে যুবকদেরকে সচেতন থেকে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র ও জুলুমের অবসান ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে এবং নিজেদের সকল ন্যায্য অধিকার আদায়ে তরুণ যুবকদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সাম্প্রতিক

কুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে লংমার্চ: চৌদ্দগ্রামের পথসভায় জনতার ঢল

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্রগ্রামের অভিমুখে লংমার্চ শুরু

বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল, সাবেক বিচারপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেমসহ ৬৫০ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি – সেক্রেটারি শিক্ষাশিবির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সীরাত উদযাপন কমিটির আয়োজনে “রাষ্ট্র সংস্কারে রাসুল সাঃ এর নীতি ও আদর্শ” শীর্ষক সেমিনার এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

মহানগরীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

শাহজাহানপুর পূর্ব থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

ডাকসু আয়োজিত আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যাত্রাবাড়ী জোনে অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

লালবাগ-কামরাঙ্গীরচর জোনের অগ্রসর কর্মীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খিলগাঁও জোনের উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী কর্মশালা অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© মোঃ নূরুল ইসলাম বুলবুল

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© মোঃ নূরুল ইসলাম বুলবুল