মোঃ নূরুল ইসলাম বুলবুল
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
মোঃ নূরুল ইসলাম বুলবুল
মোঃ নূরুল ইসলাম বুলবুল
No Result
View All Result

আগামী ১ আগস্টের সমাবেশ বাস্তবায়নে শ্রমিক নেতবৃন্দের সাথে মতবিনিময়

জুলাই ২৮, ২০২৩
আগামী ১ আগস্টের সমাবেশ বাস্তবায়নে শ্রমিক নেতবৃন্দের সাথে মতবিনিময়
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। দ্রব্যমূল্য আকাশ ছোয়া যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি। শ্রমিক শ্রেণি নানাভাবে নির্যাতিত হচ্ছে, যারা শ্রমিকদের ওপর নির্যাতন করছে সেই লুটেরা এবং মজুদদাররা বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনার পায়তারা করছে। তাদের ক্ষমতার এই দীর্ঘ সময়ে জনগণ একটি নির্বাচনেও সুষ্ঠু ভোটের অধিকার পায়নি। ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার গুম, খুন, হামলা মামলা আর ভয়াবহ জুলুম নির্যাতনের মাধ্যমে গোটা দেশকে আতঙ্কের বেলাভূমিতে পরিণত করেছে। এমতাবস্থায় এই জালেম সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সকল মেহনতি শ্রমিক জনতাসহ সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। সেই সংগ্রামের অংশ হিসেবে আগামী ১ আগস্ট জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে তিনি রাজধানীবাসী সহ সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর শ্রম বিভাগের উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহানগরী শ্রম সম্পাদক মুহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মুহাম্মদ হাফিজুর রহমান, সোহেল রানা মিঠু, মাহবুবুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, বর্তমান ফ্যসিস্ট সরকারের আমলে জনগণের জানমালের কোনো নিরাপত্তা নেই। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমী, ব্যারিস্টার আরমান, মেধাবী শিবির নেতা অলিউল্লাহ, আল মোকাদ্দেস সহ অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে। জামায়াতের শীর্ষ পাঁচ নেতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ বারো বছর যাবৎ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দশ দফা ঘোষণার পরদিনই জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে অন্যায় ও মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। তিনি গুমকৃতদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সহ সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

তিনি বলেন, দ্রব্যমূল্য আকাশ ছোয়া হওয়ায় মেহনতি শ্রমজীবী মানুষের জন্য জীবনধারণ আজ কষ্টকর হয়ে গেছে। এখানে রাস্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের কষ্ট লাঘবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কামানোর জন্য উৎপাদন ব্যয় কমানো, সিন্ডিকেট ভেঙে দেয়া এবং মুনাফাখোরী ও মজুদদারী বন্ধ করা। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তারা শুধু জনগণের কষ্টকে বাড়িয়ে তুলছে। একদিকে মানুষের স্বাভাবিক জীবন যাপনের নিরাপত্তা নেই অপরদিকে দীর্ঘ পনের বছর যাবৎ তারা জনগণের ভোটাধিকার হরণ করে আছে। তাদের অধীনে কোনো পর্যায়ে একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। তিনি ঢাকা-১৭ আসনের নির্বাচনের দিকে ইঙ্গিত করে বলেন, যেখানে আওয়ামী লীগের প্রার্থীর সাথে সমকক্ষ্য নয় এমন একজন প্রার্থীকেও তারা সহ্য করতে পারেনি। মাত্র ছয় মাসের জন্য একটি আসনে একজন সংসদ সদস্য হিসেবে জিতিয়ে আনার জন্য একজন প্রার্থীকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করেছে তা গোটা দেশবাসী দেখেছে। এমনি অবস্থায় আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। জামায়াতে ইসলামী এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবেনা।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জনগণের অধিকার আদায়ে, শ্রমিক শ্রেণির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আগামী ১ আগস্টের সমাবেশ মাইল ফলকের ভূমিকা পালন করবে। এ সমাবেশ থেকে কেয়ার টেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবীকে জোরদারভাবে তুলে ধরা হবে। তিনি জামায়াতে ইসলামী আহুত সমাবেশকে সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থা গুলোর সার্বিক সহযোগিতার কামনা করেন।

সভাপতির বক্তব্যে আবদুস সালাম বলেন, বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত শ্রমিক শ্রেনি। তাই শ্রমিক মেহনতি জনতা জামায়াতে ইসলামীর এই যৌক্তিক দাবী আদায়ে রাজপথে সংগ্রামী ভূমিকা পালন করবে।

সাম্প্রতিক

পল্টন-শাহবাগ-রমনা জোনের সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত

ধানমন্ডি জোনের সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রচেষ্টায় ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সকল রোগীর জন্য খাবার সরবরাহ নিশ্চিত হয়েছে

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

খিলগাঁও জোনের উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সমাবেশ

সবুজবাগ-মুগদা জোনের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত

ছাত্রদলের হামলায় আহত ডাকসু নেতাদের খোঁজ নিতে হাসপাতালে নূরুল ইসলাম বুলবুল এমপি

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ফুলেল শুভেচছা

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে হজ্ব যাত্রীদের গাইডলাইন কর্মশালা অনুষ্ঠিত

মতিঝিল-শাহজাহানপুর জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি।

ঢাকা মহানগরী দক্ষিণের নতুন সদস্যদের (রুকন) শপথ অনুষ্ঠিত

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© মোঃ নূরুল ইসলাম বুলবুল

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© মোঃ নূরুল ইসলাম বুলবুল