বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল দক্ষিণ থানা অগ্রসর কর্মী শিক্ষা সফর ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) আয়োজিত শিক্ষা সফর ও শিক্ষাশিবির মুন্সিগঞ্জের সিরাজদীখানের নিউ ঢাকা সিটি রিসোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

মহানগরীর মজলিসে শূরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মুতাছিম বিল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট ওয়ালী উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান।
এ সময় থানার শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
