মোঃ নূরুল ইসলাম বুলবুল
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
মোঃ নূরুল ইসলাম বুলবুল
মোঃ নূরুল ইসলাম বুলবুল
No Result
View All Result

আর্থিকভাবে সামর্থ্যবান ও সুস্থ মানুষের জন্য হজ্ব বাধ্যতামূলক ফরজ ইবাদত

- নূরুল ইসলাম বুলবুল

জুন ১২, ২০২২
আর্থিকভাবে সামর্থ্যবান ও সুস্থ মানুষের জন্য হজ্ব বাধ্যতামূলক ফরজ ইবাদত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, হজ্ব একটি মৌলিক ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অতিব গুরুত্বপূর্ণ হচ্ছে হজ্ব পালন করা। মহান আল্লাহ যাদেরকে আর্থিকভাবে সামর্থ্যবান ও শারীরিকভাবে সুস্থ রেখেছেন তাদের জন্য হজ্ব অবশ্যই পালনীয় বা বাধ্যতামূলক ফরজ ইবাদত। হজ্ব একটি বড় ফরজ ইবাদত, এখানে অনেক কর্মসূচি রয়েছে, যা একজন হাজ্বীকে পর্যায়ক্রমে সম্পাদন করতে হয়। বাংলাদেশ থেকে যারা হজ্বে যান তাদের অধিকাংশ সঠিক নিয়ম-কানুন না জানার জন্য হজ্বব্রত পালনের সময় বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন। বিভিন্ন কাফেলা বা সহযোগী প্রতিষ্ঠান গুলো সম্মানিত হাজ্বীদের হজ্বের মৌলিক বিষয় গুলো প্রশিক্ষণ দিয়ে এই ফরজ ইবাদত পালনে সহযোগিতা করে থাকেন। আমরা সে সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানায়, হজ্ব পালনের প্রকৃত বিধান যা কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তা শিক্ষা প্রদান করে হাজ্বীদের হজ্ব পালনে সহযোগিতা করবেন। একজন মুসলিম হিসেবে আমরা চাই, হজ্বের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত যেন আল্লাহ আমাদের সকলের কবুল করেন।

১১ জুন ২০২২ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আল্লাহর মেহমান হজ্ব যাত্রীদের সম্মানে হজ্ব গাইড লাইন শীর্ষক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ড. খলিলুর রহমান মাদানি, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান সহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, হজ্ব কুরআন ও সুন্নাহর ভিত্তিতে এ ইবাদত পালন হওয়া খুব জরুরি। প্রিয় রাসূল (সা) হজ্ব পালনে যেসব নির্দেশনা দিয়ে গেছেন সেভাবেই সবার হজ্ব পালন হওয়া দরকার। সফল হজ্ব বা হজ্বে মাবরুর আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য যথাযথ নিয়ম গুলো হাজীদেরকে অনুসরণ করতে হবে, যাতে করে হজ্ব পালন শেষে আমরা নিজেকে পুতপবিত্র করতে পারি। আমাদের হজ্ব পালন করা যেন শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতা না হয়। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার নৈকট্য লাভের মাধ্যম, যা আল্লাহর আদেশ। সামর্থ্যবান ব্যক্তিদের নির্ধারিত স্থানে গিয়ে হজ্ব পালনের মাধ্যমে মূলত আল্লাহর কাছে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা সকল হাজ্বীদেরকে মনে রাখতে হবে।

ড. খলিলুর রহমান মাদানি বলেন, হজ্বের ফরজ ৩টি ইহরাম বাধা, উ’কুফে আ’রাফা (আরাফাতের ময়দানে অবস্থান), তাওয়াফুয্ যিয়ারাত। ইসলামের মূল স্তম্ভসমূহের পঞ্চমটি হল হজ্বে বায়তুল্লাহ। ঈমান, নামায, যাকাত ও রোযার পরই হজ্বের অবস্থান। হজ্ব মূলত শারীরিক ও আর্থিক উভয়ের সমন্বিত একটি ইবাদত। তাই উভয় দিক থেকে সামর্থ্যবান মুসলিমের উপর হজ্ব পালন করা ফরয।

আব্দুস সবুর ফকির বলেন, যারা হজ্বের সফরের সৌভাগ্য লাভ করেন তারা প্রকৃত আল্লাহর মেহমান। তাই প্রত্যেকের উচিত সর্বদা আল্লাহর আনুগত্য ও তার ইশক-মুহববতের অনুভূতি নিয়ে সেখানে অবস্থান করা। বায়তুল্লাহ ও আল্লাহর অন্যান্য নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। হজ্ব অবস্থায় পরিবার ও নিজ দেশের কল্যাণে বিশেষ দোয়া করা।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামীন হজ্ব পালনে কবুল করেছেন তারা অবশ্যই সম্মানিত। তাদেরকে এটাও মনে রাখতে হবে এই হজ্ব পালনের বাহিরেও সামগ্রিক জীবনে আমাদের আরও কিছু মৌলিক ইবাদত ও দায়িত্ব মহান আল্লাহ প্রদান করেছেন। সেসব ইবাদতেও যেন আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার যোগ্যতা অর্জন করি। খেয়াল রাখতে হবে, হজ্ব পালনের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে যেন সকল পর্যায়ে এটা আমাদের দাওয়াতী কাজেরও অংশ হিসেবে পরিগণিত হয়।

অনুষ্ঠানে আল্লাহর মেহমান সম্মানিত হাজ্বীদেরকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে বিশেষ সৌজন্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সাম্প্রতিক

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বেলেপুকুর এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জ জেলা সার মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন নূূরুল ইসলাম বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল

নৌ- পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির সাথে সাক্ষাৎ করেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি

শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শারীরিক খোঁজ-খবর নিতে ঢামেকে ছুঁটে গেলেন নূরুল ইসলাম বুলবুল এমপি

ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

ঢাকা-৬ সংসদীয় আসনের ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পল্টন থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© মোঃ নূরুল ইসলাম বুলবুল

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© মোঃ নূরুল ইসলাম বুলবুল