মোঃ নূরুল ইসলাম বুলবুল
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী
মোঃ নূরুল ইসলাম বুলবুল
মোঃ নূরুল ইসলাম বুলবুল
No Result
View All Result

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবুজবাগ-মুগদা জোনের রুকন ও ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় -- মো. নূরুল ইসলাম বুলবুল

এপ্রিল ১৭, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত প্রীতি সমাবেশ
Share on FacebookShare on Twitter
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। ইসলামকে বাদ দিয়ে শান্তি ও অধিকার প্রতিষ্ঠা রূপকথার গল্প ব্যতীত কিছুই না। যার দৃষ্টান্ত, বিগত ৫৪ বছর বাংলাদেশ মানুষের তৈরি আইনে পরিচালিত হয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অপশাসন, বৈষম্যের শিকার হয়েছে। মানুষের ন্যূনতম অধিকার লাভের সুযোগ ছিল না। মানুষে-মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়েছে সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ নামক মানুষের তৈরি মতবাদে। অথচ আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইসলাম ব্যতীত আর কোনো মতবাদ গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কার মতবাদ অনুসরণ করছি? কাকে নেতা মেনে নিচ্ছি? একমাত্র রাসূল (সা.) ব্যতীত আর কাউকে নেতা হিসেবে অনুসরণ করা যাবে না। আল্লাহ নিজে বলেছেন, রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ ছেড়ে মানুষের আদর্শের দিকে ছুটে চলায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি এবং হবেও না।
বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবুজবাগ-মুগদা জোনের রুকন ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে, যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে—জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ইসলামের সুমহান ছায়াতলে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আল্লাহর ভয় কোনো ব্যক্তির মধ্যে থাকলে তিনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম-নির্যাতনে প্রশ্রয় বা সমর্থন দিতে পারেন না। নিজেও অপকর্ম করেন না, নিজ দলের নেতাকর্মীদেরও অপকর্ম করতে দেন না। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে আল্লাহভীতু মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। যার কারণে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঠ পর্যায়ের একজন নেতাকর্মীও দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করে না এবং করবেও না।
দেশে-দেশে নৈরাজ্য বন্ধে ইসলামী সমাজ বিনির্মাণে বিকল্প নেই উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী বিধান ব্যতীত আর কোনো সুন্দর বিধান নেই। মানুষের তৈরি আইনের মানুষ শুধু নিজের এবং নিজ দলের বা দেশের স্বার্থে কাজ করে, ফলে অন্যের অধিকার হরণ হয়। ইসলামের বিধানে সেই সুযোগ নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দল-মত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভেদ বা ভেদাভেদ নেই। রাষ্ট্রের কাছে সকল নাগরিক মানুষ হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভের সুযোগ পাবে। তাই ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য, সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক মনির বিন আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, সবুজবাগ পূর্ব থানা আমীর রওশান জামান, মুগদা উত্তর থানা আমীর এডভোকেট রিয়াজ উদ্দিন, মুগদা পশ্চিম থানা আমীর মতিউর রহমান, মুগদা পূর্ব থানা আমীর ইসহাক, মুগদা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আমীর মো. ইয়াকুব আলীসহ জোনের থানা সেক্রেটারি ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।

সাম্প্রতিক

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওয়ার্ড সভাপতি – সেক্রেটারি শিক্ষাশিবির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় সীরাত উদযাপন কমিটির আয়োজনে “রাষ্ট্র সংস্কারে রাসুল সাঃ এর নীতি ও আদর্শ” শীর্ষক সেমিনার এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

মহানগরীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

শাহজাহানপুর পূর্ব থানা ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

ডাকসু আয়োজিত আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যাত্রাবাড়ী জোনে অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

লালবাগ-কামরাঙ্গীরচর জোনের অগ্রসর কর্মীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খিলগাঁও জোনের উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী কর্মশালা অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ অনুষ্ঠিত

ছাত্রদল সন্ত্রাসীদের নৃশংস হামলায় গুরুতর আহত নিউমার্কেট থানার রুকন অ্যাডভোকেট আতিকুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত

“অগ্নিঝরা জুলাই গণ-অভ্যুত্থানে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ
  • কেন্দ্রীয় সংগঠন
  • লাইব্রেরী
  • সাইট ম্যাপ
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

© মোঃ নূরুল ইসলাম বুলবুল

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জীবন বৃত্তান্ত
  • লেখালেখি
    • অর্থনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • ইসলামী আন্দোলন
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • সংস্কৃতি
    • বিবিধ
  • সংবাদ/কার্যক্রম
    • বিবৃতি/বাণী
    • দাওয়াহ কার্যক্রম
    • সমাজ কল্যাণ
    • সংগঠন ও রাজনীতি
    • শিক্ষা ও প্রশিক্ষণ
    • স্বাস্থ্যসেবা
    • শ্রমিক কল্যাণ
    • আইন ও মানবাধিকার
    • তথ্য ও গবেষণা
    • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পরিবেশ ও কৃষি উন্নয়ন
    • যুব ও ক্রীড়া
    • আন্তর্জাতিক
  • তথ্যকোষ
    • বই
    • বক্তব্য
    • উদ্ধৃতি
    • সাক্ষাৎকার
    • বিশেষ প্রতিবেদন
    • স্মারক
    • বুকলেট/লিফলেট
    • পোস্টার
    • ডকুমেন্টারি
    • ছবি গ্যালারী
    • ভিডিও গ্যালারী

© মোঃ নূরুল ইসলাম বুলবুল