আজ ১৩ জুলাই সোমবার সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারে ধানমন্ডি জোনের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। জোনের তারবিয়াত সেক্রেটারী মোঃ মহিব্বুল হক ফরিদের সঞ্চালনায় ও জোন পরিচালক অধ্যাপক নূরনবী মানিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরীর সংগ্রামী আমীর, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ (হাফি:), কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরী কর্মপরিষদ সদস্য, জোনের সহকারী পরিচালক হাফেজ রাশেদুল ইসলাম এমপি।


আরও উপস্হিত ছিলেন মহানগরী মজলিশে শূরা ও জোন টিম সদস্যবৃন্দ, মহানগরী মজলিশে শূরা সদস্য ও থানা আমীরবৃন্দ, থানা সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য ও সর্বস্তরের ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।
