বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ বুধবার (১৭ জুন) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ড. আব্দুল মান্নান। মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে সৈয়দ জয়নুল আবেদীন এমপি, অধ্যাপক মোকাররম হোসাইন খান, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, মাওলানা ফরিদুল ইসলাম, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, আব্দুস সালাম, ডা. আতিয়ার রহমান, শেখ শরীফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসেন, আমিনুর রহমান, আব্দুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, মো. শহিদুল ইসলাম, আবদুল হাই, শাহীন আহমেদ খান, শরিফুল ইসলাম।

এছাড়াও মহানগরীর মজলিসে শূরার সদস্যবৃন্দ, থানা আমীর, বিভাগীয় সভাপতি, থানা নায়েবে আমীর, বিভাগীয় সহ সভাপতি , থানা সেক্রেটারী, সহকারী সেক্রেটারী, থানা ও বিভাগীয় বাইতুলমাল সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
