বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন থানা সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি সুর অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলামের সভাপতিত্বে এবং থানা শূরা সদস্য এডভোকেট মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্টন থানা কর্মপরিষদ সদস্য যথাক্রমে আবুল ফারাহ মো. ইউসুফ, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন, মাওলানা নূরুল আফসার, মোহাম্মদ আল-আমীন রাসেল, নজরুল ইসলাম মজুমদার, শামীম হাসনাইন এবং শরিয়ত উল্লাহ।
