বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ দক্ষিণ থানার অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

মহানগরীর মজলিসে শুরা সদস্য ও লালবাগ দক্ষিণ থানা আমীর মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও লালবাগ-কামরাঙ্গীরচর জোন পরিচালক আব্দুর রহমান এবং সহকারী জোন পরিচালক ও লালবাগ পূর্ব থানা আমীর ড. শামীমুল বারী।

অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে ৮০ জন অগ্রসর কর্মী অংশগ্রহণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে লালবাগ দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
