সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভর্নেন্স (সিআইপিজি)-এর উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশের বাজেট ২০২৬-২৭ : মূল্যস্ফীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি।

আজ ২৮ জুন, রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আবু আহমেদ, প্রধান আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মজিদ, সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল্লাহ। এছাড়াও সাবেক আমলা, বরেণ্য রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
