চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বেলেপুকুর এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি।

এসময় এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সংকট, মাদক নির্মূলসহ বিভিন্ন জনদুর্ভোগ ও সামগ্রিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং উন্নয়নের বিভিন্ন দাবি জানান।

নূরুল ইসলাম বুলবুল এমপি এলাকার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
