ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন বৃহস্পতিবার (১৪ মে) রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সূত্রাপুর-গেন্ডারিয়া জোন পরিচালক মো. কামরুল আহসান হাসানের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।

এছাড়াও অনুষ্ঠানে ঢাকা-৬ সংসদীয় আসনের সকল সাংগঠনিক থানা আমীর-সেক্রেটারি-সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
